ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ৪০ হাজার নির্মাণকর্মীকে টিকা দেওয়ার প্রস্তাব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় নির্মাণ শিল্পের ৪০ হাজার কর্মীকে টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে সিআইডিবি।

দেশটির নির্মাণশিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) বৃহস্পতিবার ইকোনোমিক ফ্রন্টলাইনারদের টিকা দেওয়ার হার বাড়াতে নির্মাণশিল্পের কর্মীদের কোভিড -১৯ এর টিকা দেওয়ার প্রস্তাব করেছে।

সিনিয়র ওয়ার্কস মিনিস্টার দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ বলেছেন, ১৪ জুন শিল্প খাতে টিকাদান কর্মসূচির প্রস্তাব গ্রহণের পর বিষয়টি জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মশক্তি (সিআইটিএফ) দ্বারা অনুমোদিত হয়েছে।

‘এই কর্মসূচির আওতায় বেসরকারি খাতকে তাদের নিজস্ব যোগ্য মেডিকেল টিম এবং টিকা কেন্দ্র প্রস্তুত ও তহবিল সরবরাহ করতে হবে, সরকার এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করবে।’

সিআইডিবি নির্মাণশিল্পের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের সমন্বয় ও সহায়তা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন সিনিয়র ওয়ার্কস মিনিস্টার দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ।

ফাদিল্লাহ বলেন, এই ভ্যাকসিনের দুই ডোজ টিকার চার্জ প্রতি ব্যক্তির জন্য ১৪০ রিঙ্গিত ধার্য করা হবে।

সিআইডিবির টিকা কর্মসূচি ৩০ জুন কুয়ালালামপুরে এবং ১৪ জুলাই সেলাঙ্গরে অনুষ্ঠিত হবে।

প্রোগ্রামে নির্মাণশিল্পের শ্রমিকদের নিবন্ধিত করতে ইচ্ছুক নির্মাণশিল্পের নিয়োগকর্তারা ২১ জুন থেকে http://vaccine.cidblink.com আবেদন করতে পারবেন। এ ছাড়া সরাসরি ০৩-৪০৪২ ৮৮৮০ নম্বরে ফোন করেও আবেদন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় ৪০ হাজার নির্মাণকর্মীকে টিকা দেওয়ার প্রস্তাব

আপডেট সময় ০৫:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১