ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘প্রথম দেখাতেই’ পুতিনকে ধ্বংসাত্মক পরিণতির হুমকি দিলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেলে বিরোধী দলের নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যু হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ধ্বংসাত্মক’ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে বাইডেন পুতিনকে এ হুমকি দেন। খবর ডেইলি সাবাহর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন সুইজারল্যান্ডের জেনেভায়। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দুই দেশের প্রেসিডেন্টের এটিই প্রথম বৈঠক। প্রথম দেখাতেই নাভালনি ইস্যুতে পুতিনকে হুমকি দিলেন বাইডেন।

জার্মানি থেকে ফেরার পর নাভালনিকে জানুয়ারিতে গ্রেফতার করা হয়। নাভালনিকে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যদিও তা অস্বীকার করেছেন রুশ কর্মকর্তারা। এর পর ফেব্রুয়ারিতে নাভালনিকে প্রায় তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।

নাভালনি ইস্যুতে পুতিনকে সতর্ক করার বিষয়ে বাইডেন জানান, রাশিয়া নিয়ে তার এজেন্ডা মস্কোর বিরুদ্ধে নয়; বরং ‘আমেরিকার জনগণের জন্য’।

তিন ঘণ্টার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে বলেছি— আমার এজেন্ডা রাশিয়া বা অন্য কারও বিরুদ্ধে না। এটা আমেরিকার জনগণের জন্য।

জো বাইডেন বলেন, আমি পুতিনের কাছে মৌলিক মানবাধিকারের বিষয়গুলো উপস্থাপন করব, ‘কেননা আমরা এমনই’।

বাইডেন বলেন, আমি রাশিয়ার নেতা পুতিনকে স্পষ্ট করে বলে দিয়েছি, আমার দেশ ‘গণতান্ত্রিক সার্বভৌমত্ব অথবা আমাদের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে অস্থিতিশীল’ করার চেষ্টা মেনে নেবে না।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিপজ্জনক অস্ত্র নিয়ন্ত্রণে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘প্রথম দেখাতেই’ পুতিনকে ধ্বংসাত্মক পরিণতির হুমকি দিলেন বাইডেন

আপডেট সময় ১২:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১