ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্ভাগ্য, আমি চলচ্চিত্রে আসার আগেই তিনি অভিনয় ছাড়েন

আকাশ বিনোদন ডেস্ক :

সর্বজন শ্রদ্ধেয় কিংবা প্রিয় মানুষ হয়ে উঠে সম্মান পাওয়া খুবই কঠিন ব্যাপার। অথচ সিনেমায় আমাদের পূর্বসুরীদের অনেকেই মানুষের কাছ থেকে এই বিরল সম্মান পেয়ে এসেছেন। তাদেরই একজন শাবানা ম্যাডাম। যাকে দেখলেই বাঙালি মায়ের যে শ্বাশ্বত রূপ- সেরকম অনুভূত হয়।

যখন সাধারণ দর্শক হিসেবে তাকে পর্দায় দেখতাম, কী যে ভালো লাগা কাজ করতো। মনে হতো মায়া, মমতায় ভরা এই মানুষটি আমার খুব আপনজন। হৃদয়ের খুব কাছে যার বসবাস। আমার মতো হয়তো অনেকেই তার সিনেমা দেখে এমনটিই অনুভব করেছেন! এটাই তার অভিনয়ের ক্যারিশমা। তার অভিনয়, ব্যক্তিত্বে মোহিত হননি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল।

কিন্তু আমার দুর্ভাগ্য, আমি চলচ্চিত্রে আসার আগেই তিনি অভিনয় ছাড়েন। তবে এটা ভেবেও প্রশান্তি পাই, চলচ্চিত্রে তাকে না পেলেও ব্যক্তি জীবনে অভিভাবক হিসেবে তাকে পেয়েছি। খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। যোজন যোজন দূরে আছেন বটে, কিন্তু এখনও খোঁজ-খবর রাখেন। জানতে চান চলচ্চিত্রের হালচাল।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রীর শাবানার আজ জন্মদিন। বিশেষ এই দিনে মমতাময়ী শাবানা ম্যাডামের জন্য শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল। সুস্থ থাকুন, আরও বহুদিন আমাদের মাথার ওপর শীতল ছায়া হয়ে থাকুন। শুভ জন্মদিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্ভাগ্য, আমি চলচ্চিত্রে আসার আগেই তিনি অভিনয় ছাড়েন

আপডেট সময় ১১:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১