ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাসার সিঁড়িতে কাঁদছিল শিশুটি, সন্ধান মেলেনি বাবা-মা’র

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক মাস বয়সি মেয়ে শিশু একটি বাড়ির সিঁড়িতে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। শিশুটি পাওয়ার পাঁচদিন পেরিয়ে গেলেও তার বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়নি।

উপজেলার শ্রীকাইল গ্রামের নবীপুর রোডের পাশের বসতবাড়ির সিঁড়ির উপর থেকে শিশুটিকে উদ্ধার করে হুমায়ন কবিরের স্ত্রী জাহানারা বেগম।

জাহানারা বেগম বলেন, রবিবার দুপুরে দোতলা বাসার মধ্যে আমরা বিশ্রাম করছিলাম। এ সময় অনেকক্ষণ ধরে নিচতলা থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পাই। পরে বাসা থেকে নেমে গিয়ে দেখি সিঁড়ির প্রবেশ মুখের ফ্লোরে একটি মেয়ে শিশু পড়ে আছে। শিশুটি কান্না করছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কাউকে দেখতে পাইনি। এ ঘটনা স্বামীকে জানালে তিনি শিশুটিকে কোলে তুলে নিতে বলেন।

তিনি বলেন, আমাদের ধারণা, কেউ এখানে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে গেছে। শিশুটির পরনে একটি হলুদ রঙের জামা ছিল। শিশুটির আনুমানিক বয়স এক মাস হতে পারে।

এদিকে, শিশু পাওয়ার খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশ থেকে বিভিন্ন নিঃসন্তান দম্পতি ও একাধিক পরিবার দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন।

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, শিশুটির প্রকৃত অভিভাবক পাওয়া না গেলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

বাসার সিঁড়িতে কাঁদছিল শিশুটি, সন্ধান মেলেনি বাবা-মা’র

আপডেট সময় ১০:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১