ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমানের মহড়া!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তেজনা বাড়িয়ে আবারও তাইওয়ানের আকাশ সীমায় হানা দিলো রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান। আজ বুধবার দ্বীপ রাষ্ট্রটির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার প্রায় ২৮টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোনে অনুপ্রবেশ করে। এটি এখন পর্যন্ত তাইওয়ানে চীনের সবচেয়ে বড় আক্রমণাত্মক মহড়া।

বিবিসি বলছে, মহড়া অংশ নেয় জে-১৬, জে-১১ ও এইচ-৬-এর মতো শক্তিশালী বোমারু বিমান। এই যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র, সাবমেরিনবিধ্বংসী ও ইলেকট্রনিক অস্ত্র বহন করতে সক্ষম।

ধারণা করা হচ্ছে, সোমবার ন্যাটো জোট থেকে চীনকে চ্যালেঞ্জ করে কড়া বক্তব্য দেওয়ায় সতর্কবার্তা হিসেবে এই মহড়া চালানো হয়েছে। এর আগে এপ্রিলে ২৫টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানে মহড়া চালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমানের মহড়া!

আপডেট সময় ০৭:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১