ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জেরুজালেমে ইহুদিদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের কঠোর আপত্তি সত্ত্বেও পবিত্র নগরী পূর্ব জেরুজালেমে পতাকা মিছিল করেছে উগ্র ডানপন্থি ইসরায়েলি দলগুলো। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পর ওই মিছিল চলাকালে কট্টর ইহুদি জাতীয়তাবাদীদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত হয়েছেন। অন্তত ১৭ ফিলিস্তিনিকে ইসরাইলি পুলিশ জেরুজালেম থেকে ধরে নিয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি নতুন সরকার ক্ষমতায় বসার দ্বিতীয় দিন ওই হামলার ঘটনা ঘটল। গত এক মাস ধরে এ পতাকা মিছিল নিয়ে জেরুজালেমে টান টান উত্তেজনা বিরাজ করছিল। নেতানিয়াহু সরকার এই মিছিলের অনুমতি না দিলেও নতুন সরকার ক্ষমতায় এসেই বিতর্কিত ওই পতাকা মিছিলের অনুমতি দেয়।

মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেরুজালেমের পুরনো শহরে ওই পতাকা মিছিল করে ইহুদিরা। এসময় সেখানকার আদি বাসিন্দা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইহুদিরা। এতে অন্তত ৩৩ ফিলিস্তিনি আহত হন। হামলাকারী ইহুদিদের না থামিয়ে উল্টো ১৭ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ।

গত এক মাস ধরেই কট্টর ইহুদিদের এই মিছিল আয়োজন নিয়ে উত্তেজনা চলে আসছিল। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস বারবার ইহুদিদের এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড পরিহারে আহ্বান জানিয়ে আসছিল। আর ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ এই কর্মসূচিকে ইসরায়েলের উসকানি অভিহিত করে গাজায় বিক্ষোভের ডাক দিয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর গাজা এবং পশ্চিমতীরের ফিলিস্তিনি ভূমি দখলে নেয় ইসরাইল। ছয় দিনের যুদ্ধ বলে পরিচিত ইসরাইলের ওই দখলদারিত্বের দিনটির স্মরণে জেরুজালেমে পতাকা মিছিল বের করে কট্টরপন্থি ইহুদিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেরুজালেমে ইহুদিদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত

আপডেট সময় ০৭:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১