ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

এক হাজার বছরেও অক্ষত মাটির নীচে পোঁতা ডিম!

আকাশ নিউজ ডেস্ক:

প্রত্নতাত্ত্বিক খননের সময় প্রাচীন এক মুরগির ডিম অক্ষত অবস্থায় উদ্ধার করেছে প্রত্নতাত্ত্বিকরা।

ইসরাইলের ইয়াভেনে নগর উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে ডিমটি উদ্ধার করা হয় বলে সোমবার এক প্রতিবেদনে জানা গেছে।

বিশেষজ্ঞদের দাবি, এটা বিশ্বের পুরনো ডিমগুলোর মধ্যে একটি। ডিমটি এক হাজার বছর আগের বলে দাবি করছে বিশেষজ্ঞরা। তবে অক্ষত অবস্থায় পাওয়া গেলেও পরিষ্কার করার সময় ডিমটি ভেঙে গেছে।

অবিশ্বাস্য এই আবিষ্কার সম্পর্কে ফেসবুকে একটি পোস্টও শেয়ার করেছে ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভাগ।

বিশেষজ্ঞরা মনে করছেন, ডিমটি দশ শতকের। ইয়াভেনে নগর উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে দশম শতকের একটি পুরনো এলাকা থেকে ডিমটি উদ্ধার হয়।

একটি মলকুণ্ডে খননের সময় এই ডিমটি পাওয়া গেছে। মলের মধ্যে ডিমটি পড়েছিল বলেই এটি সুরক্ষিত ছিল বলে মনে করা হচ্ছে।ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভাগের পোস্ট করা ডিমের ছবিগুলো এখন রীতিমতো ভাইরাল। নেটিজেনরা ঝড়ের গতিতে শেয়ার দিচ্ছেন সেগুলো।

এ ব্যাপারে প্রত্নতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞ ডা. লি পেরি গাল জানান, ইসরাইল বা পুরো বিশ্বে এটি অত্যন্ত বিরল আবিষ্কার। একটা গোটা ডিম সাধারণত পাওয়া যায় না। তবে এর আগে এই প্রাচীন ডিমের খোসা বেশ কয়েকবার জেরুজালেমে পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

এক হাজার বছরেও অক্ষত মাটির নীচে পোঁতা ডিম!

আপডেট সময় ১১:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১