ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঘরের বেড়া কেটে মায়ের কোল থেকে শিশুকন্যা চুরি

আকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুরে রাতে ঘরের বেড়া কেটে মায়ের কোল থেকে মনিষা সরকার নামে আড়াই বছরের এক শিশু কন্যাকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার বাটিকামারি মধ্যপাড়ার জেলে বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুকন্যা মনিষা সরকার ওই গ্রামের প্রদীপ মালো সরকারের ছোট মেয়ে। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার বাটিকামারি মধ্যপাড়ার জেলে পাড়া এলাকার প্রদীপ মালো সরকার নিত্যদিনের মতো রোববার রাতে তার স্ত্রী বিনা সরকার ও শিশু কন্যা মনিষাকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে দুর্বৃত্তরা পাটকাঠির বেড়া কেটে ঘরে প্রবেশ করে মায়ের কোল থেকে আড়াই বছরের শিশু কন্যা মনিষাকে নিয়ে যায়।

মা বিনা সরকার প্রকৃতির ডাকে জেগে উঠে দেখে তার শিশু কন্যা মনিষা তার পাশে নেই। পরে তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন।

এ সময় একই বাড়ির উজ্জ্বল মালো ও রনজিত মালোর বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। তবে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ঘরের বেড়া কেটে শিশু কন্যা চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি অধিক তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

ঘরের বেড়া কেটে মায়ের কোল থেকে শিশুকন্যা চুরি

আপডেট সময় ০৯:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১