ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকের কুর্দিস্তানে তুরস্কের হামলা জোরদার, ৪ গেরিলা নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের উত্তরে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী তাদের অভিযান জোরদার করেছেন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের উৎখাতের নামে ওই অভিযান চালাচ্ছে।

অভিযানের অংশ হিসেবে তুর্কি সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তাতে চার ব্যক্তি নিহত হয়। কুর্দিস্তানের সুলায়মানিয়া প্রদেশের আলশো এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় মেয়রের উদ্ধৃতি দিয়ে কুর্দি ভাষার টেলিভিশন চ্যানেল রুদাও জানিয়েছে, কানি লান এবং দেগা অঞ্চলের মধ্যবর্তী একটি গ্রামে এই হামলা হয়। ডহুক প্রদেশের আমেদি এলাকায়ও তুর্কি সামরিক বাহিনী এবং পিকেকে গেরিলাদের মধ্যে সংঘর্ষ জোরদার হয়েছে বলে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে।
চ্যানেলের খবরে বলা হয়েছে, তুরস্কের হেলিকপ্টার-গানশিপ থেকে ওই এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়।

কুর্দি গেরিলাদের দমনের নামে তুরস্ক কয়েক বছর ধরে ইরাকের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়ে অবস্থান করছে। তুর্কি বাহিনীর এই অবস্থানের বিরুদ্ধে ইরাক সরকার বারবার প্রতিবাদ জানিয়ে আসছে। রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, ইরাকের তেল সম্পদের ওপরে বৃহত্তর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরাকের কুর্দিস্তানে তুরস্কের হামলা জোরদার, ৪ গেরিলা নিহত

আপডেট সময় ০৮:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১