ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুতিনের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন মানেন না। এর কারণে দেশটির সঙ্গে তাদের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে খারাপ পর্যায়ে রয়েছে।

এর আগে গত ১১ জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি-কে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে।

এ সম্পর্কে জো বাইডেন বলেন, ‘আমি মনে করি তিনি (পুতিন) ঠিক কথা বলেছেন, সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে। তবে এসবই নির্ভর করছে আন্তর্জাতিক আইন কানুন মেনে চলার ব্যাপারে তিনি কীভাবে এগিয়ে আসেন তার ওপর। অনেক ব্যাপারেই তিনি এসবগুলো মানেন না।’

ব্রিটেনের কর্নওয়াল কাউন্টিতে গতকাল রবিবার শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সময় তিনি আবারও ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে অভিযুক্ত করেন। তবে, মস্কো বরাবরই আমেরিকার এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

জো বাইডেন সরাসরি বলেন, “আমি বিষয়গুলো পরীক্ষা করে দেখেছি। গোয়েন্দা সংস্থার সমস্ত কর্মকাণ্ডে আমার প্রবেশাধিকার আছে। পুতিন ঠিকই এসব কাজ করেছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি পুতিন এসব কাজের সাথে জড়িত ছিলেন।”

প্রসঙ্গত, আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে পুতিন এবং বাইডেন শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। তার আগে জো বাইডেন রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে এসব অভিযোগ করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুতিনের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ বাইডেনের

আপডেট সময় ০৮:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১