ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি মরে গেলে ভাববেন খুন হয়েছি: পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের পর সংবাদ সম্মেলনে এসে নিজের জীবনের সংশয়ের কথা জানালেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সুন্দরী নায়িকা পরীমনি। তিনি জীবনের নিরাপত্তা দাবি করেছেন। নিজ বাসায় সংবাদ সম্মেলনে পরীমনি বলেন, ‘আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। চারদিন ধরে থানায় ঘুরেও কোনো মামলা করতে পারিনি। আমি এই ঘটনার বিচার চাই।’

অভিযুক্তের নাম সম্পর্কে পরীমনি বলেন, ‘তার নাম নাসির উদ্দিন আহমেদ। ঘটনার সময়ে তিনি নিজেকে বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তার কাছের মানুষ হিসেবে পরিচয় দিয়ে হুমকি দেন।

রবিবার রাতে করা এ সংবাদ সম্মেলনে বিধ্বস্ত অবস্থায় ছিলেন পরীমনি। তার চেহারায় ছিল অসুস্থতা ও আতঙ্কের ছাপ। চলে যাওয়ার আগে কাঁদতে কাঁদতে নায়িকা বলেন, ‘আমি আত্মহত্যা করার মেয়ে নই। আমি যদি মরে যাই, তাহলে আপনারা মনে করবেন আমাকে হত্যা করা হয়েছে।’

এ সময় পরীমনির সঙ্গে ছিলেন তার ‘বিশ্বসুন্দরী’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, পরী আমাকে মা ডাকে, সেই জায়গা থেকে আমি আমার সন্তানের কষ্ট বুঝি। আমি এই ঘটনার বিচার চাই। আমি চাই পরীমনি আবার ঘুরে দাঁড়াক।’

এদিকে, পরিমনির দেয়া স্ট্যাটাস ও অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা বলেন, ‘পরীমনি অবশ্যই ন্যায়বিচার পাবেন। আমরা তার ন্যায়বিচারের জন্য কাজ করব। তবে কেন তিনি আইজিপি স্যারের নাম উল্লেখ করেছেন তা আমি বুঝতে পারছি না।’

সোহেল রানা দাবি করেন, ‘আমরা নিশ্চিত, পরীমনি মোটেই আইজিপি স্যারের সঙ্গে যোগাযোগ করেননি। আইজিপি স্যার সর্বদা নারী ও শিশুদের অধিকারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।

এর আগে রবিবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে পরীমনি জানান, তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে এবং ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন এবং বাঁচার আকুতি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমি মরে গেলে ভাববেন খুন হয়েছি: পরীমনি

আপডেট সময় ১২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১