ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যান্সারে মারা গেলেন কণ্ঠশিল্পী বোরহান আহমেদ বৃহান

আকাশ বিনোদন ডেস্ক :

দেশের জনপ্রিয় প্রচ্ছদ ডিজাইনার ও সংগীতশিল্পী বোরহান আহমেদ বৃহান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দির্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর আদাবরের ঢাকা হাউজিংয়ে অবস্থিত নিজ বাসাতেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়েছেন বৃহান। দুইবার অস্ত্রোপচারও হয়েছে। তবুও শেষ রক্ষা হলো না। আজ বাদ জোহর মোহাম্মদপুরে আদাবরের ঢাকা হাউজিংয়ে বাসার নিচে জানাজা শেষে বৃহানের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তার গ্রামেরবড়ি খুলনায়।

বৃহানের ছোট বোন নীলা গণমাধ্যমকে বলেন, আজ ভাইয়াকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি সকালে খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে দেখি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার দেখে বলেছেন বাসাতেই তিনি মারা গেছেন।

উল্লেখ্য, অ্যালবামের প্রচ্ছদশিল্পী হিসেবে বেশি পরিচিতি পেলেও বোরহান আহমেদ বৃহান ছোটবেলা থেকে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। ২০১০ সালের ভালোবাসা দিবসে ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে আসে তার প্রথম একক ‘ফেসবুক প্রেম’। পরের বছর ভালোবাসা দিবসে সংগীতা থেকে প্রকাশিত হয় দ্বিতীয় একক ‘ডু ইউ লাভ অর হেট’।

বৃহানের সর্বশেষ একক ‘অ্যাবসোলিউট ভাবনা’। এর বাইরে বিভিন্ন মিক্সড অ্যালবামেও কিছু গান শোনা যায় তার কণ্ঠে। সর্বশেষ ২০১৭ সালে কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার ‘মেঘ থমথম করে’ গানটিতে কণ্ঠ দিয়ে বেশ প্রশংসা কুড়ান বৃহান। তিনি দেশের বহু শিল্পীর অ্যালবামের প্রচ্ছদ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্যান্সারে মারা গেলেন কণ্ঠশিল্পী বোরহান আহমেদ বৃহান

আপডেট সময় ০৯:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১