ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই মুসলিম পরিবারের সমর্থনে কানাডার রাজপথে হাজারো মানুষের মিছিল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাড়ি চাপায় নির্মম হত্যাকাণ্ডের শিকার সেই কানাডীয় মুসলিম পরিবারের সমর্থনে রাজপথে মিছিল করলো হাজার হাজার মানুষ। গতকাল শুক্রবার কানাডার অন্টারিও প্রদেশে এই মিছিল বের করা হয়। এতে যোগ দেওয়া অনেকের হাতে ‘এখানে ঘৃণার স্থান নেই’, ‘ঘৃণার পরিবর্তে ভালোবাসা’ প্ল্যাকার্ড ছিল।

এর আগে, এ ঘটনায় কড়া বার্তায় উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে দ্বিগুণ উদ্যোমী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, এটা একটি সন্ত্রাসী হামলা। যা আরেকটি সম্প্রদায়ের প্রতি ঘৃণা থেকে একজন উৎসারিত হয়েছে। ঘৃণার বিরুদ্ধে আমরা অফলাইন এবং অনলাইনে লড়াই চালিয়ে যাব।

উল্লেখ্য, গত রবিবারের এ ঘট্নায় ওই পরিবারের একজন সদস্য হামলা থেকে বেঁচে গেছে। ৯ বছর বয়সী ওই শিশু এখন হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক। এদিকে এ ঘটনায় ২০ বছর বয়েসী হামলাকারী নাথানিয়েল ভেল্টম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতরা হলেন সাঈদ আফজাল (৪৬) এবং তার স্ত্রী মাদিহা সালমান (৪৪), আফজালের মা (৭৪) এবং আফজাল-মাদিহা দম্পতির কন্যা ইয়ুমনাহ আফজাল (১৫)। এই দম্পতির একমাত্র পুত্র ফায়েজ আফজাল (৯), যে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেই মুসলিম পরিবারের সমর্থনে কানাডার রাজপথে হাজারো মানুষের মিছিল

আপডেট সময় ১১:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১