ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঈদে আসছে ‘রিভেঞ্জ’, ফার্স্টলুকে ধরা দিলেন রোশান

আকাশ বিনোদন ডেস্ক :

শুটিং শুরুর আগের দিন প্রকাশ পেল ‘রিভেঞ্জ’ সিনেমার সিনেমাটির পোস্টার। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমাটি মুক্তির তারিখও।

প্রথমবারের মতো জুটি বেঁধে ‘রিভেঞ্জ’-এ অভিনয় করছেন জিয়াউর রোশান ও শবনম বুবলী। শনিবার (১২ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

এর আগে শুক্রবার (১১ জুন) রাতে প্রকাশ পায় রোশানের ফার্স্টলুক পোস্টার। যেখানে কুড়াল হাতে রক্তাক্ত শরীরে বীভৎস রূপে ধরা দিয়েছেন তিনি। ফার্স্টলুকটি রোশান নিজেই ফেসবুকে প্রকাশ করেছেন।

সিনেমাটির পরিচালক মো. ইকবাল বলেন, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী ছবি। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে ফার্স্টলুকে।

‘রিভেঞ্জ’-এর প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন রোশান ও মিশা সওদাগর। জানা যায়, নায়িকা বুবলী আগামী ১৬ জুন থেকে শুটিং করবেন। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে দীপা খন্দকারকে।

অ্যাকশন সিনেমা ‘রিভেঞ্জ’ প্রযোজনা করছে এমডি ইকবালের প্রোডাকশন হাউজ সুনান মুভিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে আসছে ‘রিভেঞ্জ’, ফার্স্টলুকে ধরা দিলেন রোশান

আপডেট সময় ১০:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১