ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘শত স্বামীর স্ত্রী হও, শত সংসারে আগুন লাগাও’, তীব্র কটাক্ষের মুখে শ্রাবন্তী

আকাশ বিনোদন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী ও বিজেপি নেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার তীব্র সমালোচনার মুখে পড়লো জনপ্রিয় এই নায়িকার নতুন একটি ছবি। গতকাল শুক্রবার শ্রাবন্তী ফেসবুক ও ইনস্টাগ্রামে নববধূ রূপে নিজের একটি ছবি দেন।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে দুই হাতে আলতার কারুকার্য, কুন্দনের গয়নার সঙ্গে কপাল জুড়ে চন্দনের উল্কি ও সিঁথিতে সিঁদুর মাথায় মুকুট। এমন ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের প্রশ্ন আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন কিনা শ্রাবন্তী? সকলের প্রশ্ন, তার চতুর্থ বিয়ে কবে?

একজন লিখেছেন, ‘দিদি চতুর্থ বিয়েটা করে নিন, অনেক দিন দাওয়াত পাইনি’। আবার কেউ বলেছেন, ‘শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও’। আবার কেউ মন্তব্য করেছেন, ‘নুসরত দিদি বিয়ে ভাঙতে ব্যস্ত আর উনি তিনবার বউ সাজার পরেও আবার শখ করে সেজেছেন’।

এমনকি নেটিজেনরা এই অভিনেত্রীর বয়স নিয়েও কটাক্ষ করেছেন। তবে পোস্ট করা এই ছবি মূলত এক জনপ্রিয় ডিজাইনারের জন্যই শ্রাবন্তী শুট করেছেন। প্রতিটি ছবিতেই তিনি ধরা দিয়েছেন নববধূ বেশে। অনেকে নববধূ সাজে শ্রাবন্তীর পোস্ট করা এই ছবির সৌন্দর্যের প্রশংসা করেছেন। তবে এরসঙ্গে আক্রমণ করতেও ছাড়েননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘শত স্বামীর স্ত্রী হও, শত সংসারে আগুন লাগাও’, তীব্র কটাক্ষের মুখে শ্রাবন্তী

আপডেট সময় ১০:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১