ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আন্দ্রে রাসেল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট মাঠে মাথায় বল লাগা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। কিন্তু এমন ঘটনা এখন প্রায়ই ঘটতে দেখা যাচ্ছে।

সর্বশেষ এমন ঘটনার শিকার ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

গতকাল শুক্রবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এই ঘটনা ঘটে। কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে রাসেল নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই এমন বিপত্তির মুখে পড়েন।

কোয়েটার ইনিংসের ১৩তম ওভারে ব্যাটিং করতে নামেন রাসেল। পরের ওভারে বোলার হিসেবে আসেন মোহাম্মদ মুসা। এই পেসারকে টানা দুই ছক্কা মেরে রুদ্ররূপের প্রদর্শনী কেবল শুরু করেছেন রাসেল। তখনই বিপত্তি। খাটো লেংথের চতুর্থ বলটি পুল করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি। বল গিয়ে লাগে তার হেলমেটে, কান বরাবর।

আঘাতে মাটিতে বসে পড়েন রাসেল। মাঠে ছুটে আসেন ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর রাসেল উঠে দাঁড়িয়েছিলেন খেলার জন্য। পরের বলে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। সেখানে গিয়ে রাসেল টের পান, তিনি মারাত্মক আঘাত পেয়েছেন! স্ট্রেচারে করে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে বিস্তারিত।

পরে রাসেলের ‘কনকাশন সাব’ হিসেবে নামেন পেসার নাসিম শাহ। শেষ পর্যন্ত কোয়েটার ১৩৩ রান তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারেই ১০ উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আন্দ্রে রাসেল

আপডেট সময় ০৯:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১