ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না: বাইডেনকে পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকান টেলিভিশন এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। খবর এএফপি ও রয়টার্সের।

পুতিন বলেন, তিনি মনে করেন, বাইডেন ট্রাম্পের চেয়ে কম আবেগপ্রবণ হবেন। তিনি আরও বলেন, ‘সবকিছুরই সুবিধা–অসুবিধা রয়েছে। তবে আমি আশা করব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের সবচেয়ে বেশি অবনতি হয়েছে।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে পুতিনের। আগামী বুধবার জেনেভায় পুতিন ও বাইডেনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ওই সাক্ষাৎকারে পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন, ট্রাম্প অসাধারণ ও মেধাবী ব্যক্তি ছিলেন। আর পুতিন আরও বলেন, বাইডেন পেশাদার রাজনীতিবিদ। তিনি ট্রাম্পের চেয়ে অনেকটাই আলাদা।

গত মার্চ মাসে পুতিনকে খুনি বলে মন্তব্য করেন বাইডেন।

এ বিষয়ে জানতে চাইলে পুতিন বলেন, তিনি এ রকম অনেক অভিযোগ শুনেছেন। এসব নিয়ে তিনি ভাবেন না।

রুশ প্রেসিডেন্ট বলেন, সবকিছুরই সুবিধা–অসুবিধা রয়েছে। তবে আমি আশা করব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না: বাইডেনকে পুতিন

আপডেট সময় ০১:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১