ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মঙ্গলগ্রহ থেকে সেলফি পাঠাল চীনের ‘জুরং’

আকাশ নিউজ ডেস্ক:

লালগ্রহ মঙ্গল থেকে বেশ কিছু নতুন ছবি পৃথিবীতে পাঠিয়েছে চীনের রোবটযান ‘জুরং’, এর মধ্যে একটি সেলফিও আছে।

বিবিসি জানিয়েছে, গত মে মাসে মঙ্গলে পৌঁছানো এই রোভার সেলফি তোলার জন্য প্রথমে মাটিতে তারবিহীন একটি ক্যামেরা বসিয়েছে। তারপর ছয় চাকায় কিছুটা পিছিয়ে গিয়ে নিজের ছবিটি তুলেছে।

মঙ্গলের উত্তর গোলার্ধের যে বিস্তৃত ভূখণ্ডকে ইউটোপিয়া প্লানিশা নাম দেওয়া হয়েছে, গত ১৫ মে সেই এলাকায় অবতরণ করে সৌরবিদ্যুতচালিত এই রোবট যান।

সেই অবতরণের স্থান থেকে মঙ্গলের দিগন্ত দেখা যাচ্ছে জুরংয়ের পাঠানো আরেকটি ছবিতে। রোভার জুরংয়ের সাফল্য উদযাপনের জন্য এই ছবিগুলো প্রকাশ করেছে চীনা স্পেস এজেন্সি।

বিজ্ঞানীর আশা করছেন, মঙ্গলের বুক থেকে ৯০ দিন পর্যন্ত বিভিন্ন তথ্য পাঠাতে পারবে রোভার ‘জুরং’। চীনের পাঠানো এই রোবটটি দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার রোভার স্পিরিট ও অপর্চুনিটির মতই।

জুরংয়ের পাঠানো দ্বিতীয় ছবিতে রোভারটির নিজের প্ল্যাটফর্মকেই দেখা যাচ্ছে। ঢালু র‍্যাম্পটি ব্যবহার করেই প্ল্যাটফর্ম থেকে মঙ্গলের মাটি ছুঁয়েছিল এই রোবটযান। লাল ধুলোর ওপর রয়েছে তার ঘুরে বেড়ানোর চিহ্ন।

ছবিতে জুরংয়ের ডান পাশে যে রকেট চালিত প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে, সেটার পিঠে চেপেই গত মাসে মঙ্গলের বুকে নেমে এসেছিল জুরং। রোভার আর প্ল্যাটফর্ম, দুই জায়গাতেই শোভা পাচ্ছে গণচীনের লাল পাতাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক

মঙ্গলগ্রহ থেকে সেলফি পাঠাল চীনের ‘জুরং’

আপডেট সময় ০১:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১