ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজারবাইজানে শুক্রবার দুইবার হামলা চালিয়েছে আর্মেনিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার সেনাবাহিনী শুক্রবার একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আজারবাইজান।

তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে প্রথম এবং বিকাল ৫টায় দিতীয় দফা কালবাজার অঞ্চলের আশাগি আয়রিম এলাকায় আজারি সামরিকঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আর্মেনিয়ার সেনারা।

এলাকাটি আর্মেনিয়ার সীমান্ত থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। এসময় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা গুলাগুলির ঘটনা ঘটে। পরে, আজারবাইজানের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটে আর্মেনিয়ার বাহিনী।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে টানা ৪৪ দিন বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ চলে।

১৯৯০ সালের যুদ্ধে এই অঞ্চলটির দখল হারিয়েছিল বাকু। এরপর থেকে প্রায় তিন দশক ধরে আর্মেনীয় জাতিগত গোষ্ঠী এর নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা ওই অঞ্চলে সরকার গঠন করেছিল। তবে সেই সরকারকে আর্মেনিয়াও স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিকভাবে নাগোরনো কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত।

ছয় সপ্তাহ চলা যুদ্ধে আজারবাইজান কারাবাখে দ্বিতীয় বৃহত্তর শহর শুশা দখল করে। আজারবাইজানের একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে আর্মেনীয় বাহিনী। এরপরই রাশিয়ার হস্তক্ষেপে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হয়। এর ফলে যুদ্ধ ছাড়াই কয়েকটি অঞ্চলের দখল আসে আজারবাইজানের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আজারবাইজানে শুক্রবার দুইবার হামলা চালিয়েছে আর্মেনিয়া

আপডেট সময় ১২:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১