ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

বাড়ির আঙিনায় বিশাল গর্ত, গুপ্তধন পেয়ে উধাও সবাই!

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামে নিজ বসতবাড়ির আঙিনায় বিশাল গর্ত খুঁড়ে গুপ্তধন খোঁজাখুঁজি করার বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

বিশাল গর্ত খুঁড়ে গুপ্তধন পেয়ে বাড়ির মালিক ইউনুস সরদার ও তার সহযোগীরা আত্মগোপন করেছেন বলে এলাকাবাসী ধারণা করছেন।

এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে গুপ্তধনের গর্ত দেখতে উৎসুক জনতার পাশাপাশি পুলিশ ও জনপ্রতিনিধিরাও ভিড় করছেন।

সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে ইউনুস সরদার (৫৫) তার কয়েকজন সহযোগীকে নিয়ে গত শনিবার (৫ জুন) থেকে নিজ বাড়ির আঙিনায় গুপ্তধনের জন্য গর্ত খোঁড়া শুরু করেন।

গত সোমবার রাতে গর্ত খোঁড়ার কাজ শেষ করেন তারা। এরই মধ্যে গুপ্তধন পাওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে রহস্যজনকভাবে গর্তটি ভরাট করে সহযোগীদের নিয়ে ইউনুস সরদার আত্মগোপন করেছেন। বিশাল গর্ত খুঁড়ে গুপ্তধন পেয়ে গৃহকর্তা ইউনুস সরদার ও তার সহযোগীরা আত্মগোপন করেছেন বলে এলাকাবাসীর ধারণা।

গৌরনদী মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বসতবাড়ির মালিক ইউনুস সরদার পলাতক থাকায় বিস্তারিত কিছু জানা জায়নি। তবে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বক্তব্যের জন্য বাড়ির মালিক ইউনুস সরদারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

বাড়ির আঙিনায় বিশাল গর্ত, গুপ্তধন পেয়ে উধাও সবাই!

আপডেট সময় ০৯:৪০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১