ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্রাজিল নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বেফাঁস মন্তব্য, টুইটারে তোলপাড়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আর্জেন্টিনা সফরে রয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রাজিল নিয়ে এক বেফাঁস মন্তব্য করে বসেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

আর তা নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে ব্রাজিলের নাগরিকদের মধ্যে। টুইটারে তোলপাড় চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, বুধবার স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের সঙ্গে সাক্ষাৎ করেন ফার্নান্দেজ। বৈঠকে ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। ওই সময় ব্রাজিল নিয়ে কথা উঠলে তিনি বলেন, ব্রাজিলিয়ানরা এসেছেন জঙ্গল থেকে।

ফার্নান্দেজের ওই মন্তব্যের পর ব্রাজিলসহ বিশ্বজুড়ে টুইটারে ঝড় উঠেছে। একই সঙ্গে বুধবার আঞ্চলিক পর্যায়ে জাতিগত বিতর্ক তুঙ্গে উঠেছে।

মূলত ব্রাজিল নয়, আর্জেন্টিনার বাসিন্দাদের পূর্বপুরুষরা ইউরোপীয়। এ কথাই বোঝাতে চাইছিলেন ফার্নান্দেজ।

স্পেনের প্রধানমন্ত্রীকে ফার্নান্দেজ বলেন, ভারতীয়রা মেক্সিকোয় এসে বসতি গাড়ে। আর আমরা আর্জেন্টাইনরা এসেছি জাহাজ থেকে। ওই সময় ইউরোপ থেকে জাহাজে করে এসব মানুষ আর্জেন্টিনায় এসেছেন। তবে ব্রাজিলিয়ানরা এসেছেন জঙ্গল থেকে।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের এমন মন্তব্য প্রচারমাধ্যমে আসার পর পরই তোলপাড় শুরু হয়।তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলা হয়েছে।

এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেছেন আলবার্তো ফার্নান্দেজ।

টুইটে তিনি লিখেছেন— আমার দেশে বহু বিচিত্র মানুষের বসবাস। এ জন্য আমি গর্বিত। আমি কাউকে আঘাত দিতে চাইনি। তবু কেউ যদি আঘাত পেয়ে থাকেন তা হলে আমাকে ক্ষমা করে দেবেন।

তবে তাতে মন ভরেনি প্রতিবেশী দেশটির। ব্রাজিলের মিডিয়া ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন প্রেসিডেন্টের কড়া সমালোচনার ঝড় বইছে এখনও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বেফাঁস মন্তব্য, টুইটারে তোলপাড়

আপডেট সময় ০৪:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১