ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেনিন শহরের হত্যাকাণ্ড ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাত্তাইয়া জেনিন শহরের হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গোলাগুলিতে স্বশাসন কর্তৃপক্ষের দুই নিরাপত্তা কর্মকর্তাসহ তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর শাত্তাইয়া একথা বললেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জেনিন শহরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং এজন্য দখলদার সরকারকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল দিনের প্রথমভাগে জানিয়েছে যে, আযম ইয়াসির এলিউয়ি এবং তাইসির আইয়াসা নামে ফিলিস্তিনি সামরিক গোয়েন্দা সংস্থার দুই সদস্য ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জামিল মাহমুদ আল-আমুরি নামে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডের এক সদস্য নিহত হন।

এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী শাত্তাইয়া বলেন, এ ধরনের বর্বর হত্যাকাণ্ড চালিয়ে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেনিন শহরের হত্যাকাণ্ড ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১