ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

সদ্যবিবাহিত চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চালক সেলিম হোসেন (২৫) সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। চার মাস আগে বিয়ে করেন সেলিম।

পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামসংলগ্ন কালুকাটা মাঠে সেলিমের লাশ দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ সেলিমের লাশ উদ্ধার করে। তাকে পায়ের রগ কেটে ধারালো অস্ত্র গলায় ঢুকিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ।

নিহত সেলিমের মামা বাকিবিল্লাহ জানান, তার ভাগনে বুধবার বিকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় ও স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। সকালে লাশ উদ্ধারের সংবাদে বহলবাড়িয়া এসে সেলিমের লাশ শনাক্ত করেন।

তিনি জানান, সেলিম ৪ মাস আগে মাধবপুরে বিয়ে করেন। তার কোনো শক্র ছিল না। সেলিমের ব্যবহৃত মোবাইল ফোন ও অটোরিকশা উদ্ধার হয়নি।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি (সার্কেল) বেড়া শেখ জিল্লুর রহমান। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।

সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ক্লু উদঘাটনে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতেই চালককে হত্যা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

সদ্যবিবাহিত চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ০৮:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১