ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা ‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান

নতুন ইতিহাস গড়লেন জেমস অ্যান্ডারসন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বার্মিংহামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ ম্যাচে খেলতে নেমেই ইংলিশদের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট খেলার অনন্য এক রেকর্ড গড়লেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমে সাবেক ইংলিশ অধিনায়ক স্যার অ্যালিস্টার কুককে স্পর্শ করেছিলেন ১৮ বছর আগে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া অ্যান্ডারসনের। ইংল্যান্ডের হয়ে ১৬১টি করে ম্যাচ খেলেছেন কুক। এবার তাকেও ছাড়িয়ে গেলে ইংলিশদের প্রিয় ‘জিমি’।

১৬১ টেস্টে ৬১৬ উইকেট শিকার করেছেন ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন, যা এই ফরম্যাটে যে কোনো পেসারের সর্বোচ্চ উইকেট। আর সবমিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি। আর ৪ উইকেট পেলে ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলেকে ছাড়িয়ে যাবেন অ্যান্ডারসন।

এছাড়া ১ হাজার প্রথম শ্রেণির উইকেট শিকার থেকে মাত্র ৬ উইকেট দূরে অ্যান্ডারসন। ২৬০ ম্যাচে তার শিকার ৯৯৪ উইকেট। ২০০৫ সালে সর্বশেষ ইংল্যান্ডের পেসার হিসেবে এমন মাইলফলক স্পর্শ করেছিলেন এন্ড্রু ক্যাডিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

নতুন ইতিহাস গড়লেন জেমস অ্যান্ডারসন

আপডেট সময় ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১