ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ভারতের কাছে হেরে জামাল ভূঁইয়ার আবেগঘন স্ট্যাটাস

আকাশ স্পোর্টস ডেস্ক:

আফগানদের রুখে দিয়ে ভারতের কাছে হার। এ হারের পর দেশের ফুটবল সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন জামাল ভূঁইয়ারা।

যদিও কোচ জেমি ডে তার শিষ্যদের খেলায় খুশি। শক্তিশালী প্রতিপক্ষকে ৭৮ মিনিট পর্যন্ত আটকে রাখাকে বড় কৃতিত্ব হিসেবে দেখছেন তিনি।

মঙ্গলবার জেমি বলেন, আমি ছেলেদের পারফরম্যান্সে খুশি। ভারতের বিপক্ষে ৯০ মিনিট তারা ইতিবাচক ফুটবল খেলেছে। শেষ দিকে দুটি গোল হজম করাটাই ছিল হতাশার। আমরা গোলের সুযোগ কাজে লাগাতে পারিনি।

তবে ভারতের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার ম্যাচ নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

সমালোচকদের সব কথাই মাথা নুয়ে গ্রহণ করেছেন তিনি।

এ নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জামাল ভূঁইয়া।

নিজের ভেরিফায়েড ফেসবুকে জামাল ভূঁইয়া লেখেন— প্রত্যাশিত ফল ও নৈপুণ্য অর্জিত না হওয়ায় আমরা সবাই হতাশ। আমরা চাইলে সমালোচনা করতে পারি-ম্যাচে কী করা উচিত হয়নি আমাদের। এটিই স্বাভাবিক। যখন প্রতিপক্ষ আচমকা ৭৯ মিনিটে গোল করে বসে, যা খুবই হতাশার। আমাদের এগিয়ে যেতে হবে। আরও কঠোর পরিশ্রম করতে হবে। এটিই জীবন।

দেশের প্রতি জামালদের মমত্ববোধে কোনো ঘাটতি নেই বলে জানান জামাল।

তিনি বলেন, আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালোবাসি, যা ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয়ই কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবেই, ইনশাআল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ভারতের কাছে হেরে জামাল ভূঁইয়ার আবেগঘন স্ট্যাটাস

আপডেট সময় ০৪:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১