ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কা সফরে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়

আকাশ স্পোর্টস ডেস্ক:

অদ্ভুত এক পরিস্থিতিতে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। একদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, অন্যদিকে শ্রীলঙ্কা সফর।

প্রায় একই সময়ে হওয়ায় ভারতের দুটি ভিন্ন জাতীয় দল দুটি আলাদা দেশে খেলবে। ফলে কোচ ও অধিনায়ক হিসেবেও থাকবেন ভিন্ন ভিন্ন ব্যক্তি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আর টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছেন বিরাট কোহলিরা। অন্যদিকে কয়েকদিন পর ভারতের আরেকটি দল যাবে শ্রীলঙ্কা সফরে। কোহলি, রোহিত শর্মাদের অনুপস্থিতিতে নতুন এক অধিনায়কও পাবে ভারত। আর ওই সফরে ভারতীয় দলের কোচ হিসেবে থাকবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। কিন্তু করোনা ভাইরাস ও কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার এই সময়ে ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা সফর করে আবার ইংল্যান্ড ফিরে যাওয়া এত কম সময়ে সম্ভব না। তাই শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজ খেলতে একটি ভিন্ন দল পাঠাতে হচ্ছে ভারতকে।

অন্যদিকে স্বাভাবিকভাবেই নিয়মিত প্রধান কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডে রয়েছেন কোহলিদের সঙ্গে। ফলে শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দলটির কোচ হিসেবে যাবেন দ্রাবিড়। কোচিং স্টাফদের বাকি সদস্যদের নিয়োগ দেওয়া হবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্ব দেওয়া হতে পারে শিখর ধাওয়ানকে।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ১৩ জুলাই। সিরিজের বাকি দুইটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই ও ১৮ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুলাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলঙ্কা সফরে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়

আপডেট সময় ০৮:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১