ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা ‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান

২০২৭ সালের বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আরও একটি ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন গুঞ্জনই দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। হয়তো আগামী বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হতে পারে।

সোমবার সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, এখনও কোনো কিছু নিশ্চিত নয়। বিশ্বকাপ আয়োজনের আগ্রহ যে কোনো দেশের থাকতেই পারে। অনেকে হয়তো বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদনও করবে।

এক প্রশ্নের জবাবে সুজন বলেন, আমরা আবেদন করব কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আইসিসি কোনো দেশকে বিশ্বকাপ আয়োজনের অনুমতি না দেওয়ার আগে বলা মুশকিল।

সম্প্রতি আইসিসি ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করার পর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে বাংলাদেশের।

২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বিসিবি। এবার মূল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় দেশের ক্রিকেট বোর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

২০২৭ সালের বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৯:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১