ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এরদোগানের বৈঠকের আগে মাফিয়া বসের ভিডিও, তুরস্কে তোলপাড়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাফিয়া নেতা সেদাত পিকার। তুরস্কবাসী অধীর আগ্রহে কুখ্যাত এ মাফিয়া নেতার ভিডিও দেখার জন্য বসে আছেন। তুর্কি সরকারের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের ঘনিষ্ঠ ওই মাফিয়া নেতা রোববার বহুল প্রতীক্ষিত ভিডিওটি ফাঁস করেন। আরব নিউজ।

তুরস্কে তুমুল জনপ্রিয় এরদোগানবিরোধী কার্যক্রমেও অভিযুক্ত এই মাফিয়া। তিনি বেশ কিছুদিন ধরেই ইউটিউবে তুর্কি সরকারের ওপর তোপ দেগে নানান ভিডিও প্রকাশ করে আসছেন। তিনি বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন।

এরই ধারাবাহিকতায় রোববার নবমবার ভিডিও প্রকাশ করেন তিনি। এই ভিডিওতে তিনি বরাবরের মতো তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সইলুর ওপর তোপ দাগেন। তিনি বলেন, সোলায়মান দুর্নীতিবাজ ব্যবসায়ী সেজগিন বারান করকমাজকে বিচার এড়িয়ে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেন।
গত বছরের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহর আদালত করকমাজের ব্যবসায়িক অংশীদার কিংসটনের সম্পত্তি বাজেয়াপ্ত করে। সরকারি এক প্রকল্পে ৪৭০ মিলিয়ন ডলার দুর্নীতিতে জড়িত ছিল ওই কিংসটন ব্রাদার। তাদের সেসব সম্পত্তির মধ্যে তুর্কিতে বিভিন্ন কোম্পানি ও রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে। ভিডিওতে পিকার দাবি করেন, গত বছরের ৫ ডিসেম্বর করকমাজ ও সইলু আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টা বৈঠক করেন। সেসময় মন্ত্রী করকমাজকে তার তদন্ত চলছে বলে সতর্ক করেছিলেন।

এর পরদিনই দেশ থেকে পালিয়ে যান করকমাজ। অথচ ১৩২ মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচারের দায়ে তদন্তের অংশ হিসাবে করকমাজের বিরুদ্ধে একটি ডিটেনশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। ভিডিওতে পিকার আরও দাবি করেন, পালিয়ে যাওয়ার আগের দিন করকমাজকে মন্ত্রণালয়ে নিয়ে আসেন স্বয়ং ডেপুটি পুলিশ প্রধান।

সেদাতের সম্প্রতি প্রকাশ করা ভিডিওটির টাইটেল হলো, ‘উই আর গ্রোয়িং নট বাই এজিং অ্যান্ড লিভিং, বাট বাই রেজিসটিং।’ এ ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ৭০ লাখবার দেখা হয়েছে। ১৪ জুন ন্যাটো সামিটে বাইডেন ও এরদোগানের সাক্ষাতের ঠিক আগে এই ভিডিও প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, মে মাসের শুরু থেকেই তুরস্কের বড় বড় রাজনীতিক ব্যক্তির দুর্নীতি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করে আসছেন সেদাত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এরদোগানের বৈঠকের আগে মাফিয়া বসের ভিডিও, তুরস্কে তোলপাড়

আপডেট সময় ১০:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১