ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘে ভোটাধিকার কেড়ে নেওয়ায় যা বলল ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘে ভোটের অধিকার কেড়ে নেওয়ার নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, জাতিসংঘের এই সিদ্ধান্ত মৌলিকভাবে ত্রুটিপূর্ণ, সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং পুরোপুরি অযৌক্তিক।

জাতিসংঘে বার্ষিক চাঁদা পরিশোধ না করায় গত জানুয়ারি মাসে সাধারণ পরিষদে ইরানের ভোটাধিকার ক্ষমতা বাতিল করা হয়। সনদের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে, যেসব দেশ দুই বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে।

জাতিসংঘের মহাসচিব গুতেরেস গত ২৮ মে সংস্থাটির সাধারণ পরিষদে এক চিঠিতে বলেন, বার্ষিক চাঁদা পরিশোধ না করায় পাঁচটি দেশের ভোট প্রয়োগের অধিকার বাতিল করা হয়েছে। তবে কোনো সদস্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে ঋণ পরিশোধে ব্যর্থ হলে ভোট প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে এক চিঠিতে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্তে ব্যাপক হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, জাতিসংঘে ইরানের ১৬.২ মিলিয়ন ঋণের কারণ হলো-যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি (২০১৫) থেকে ওয়াশিংটনকে এককভাবে প্রত্যাহার করে নেন। পর ইরানের ওপর তিনি ব্যাপক অর্থনৈতিক, ব্যবসায়িকসহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেন।

গুতেরেসকে পাঠানো চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে ইরানের চাঁদা পরিশোধ না করতে পারার মূল কারণ হলো ‘যুক্তরাষ্ট্রের অবৈধ একক নিষেধাজ্ঞা আরাপ। জাতিসংঘের নেতৃত্বকে ‘লক্ষ্য এবং নীতিতে বিশ্বস্ত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা খর্ব করে এমন সিদ্ধান্ত নেওয়া থেকেও রাষ্ট্রসংঘকে বিরত থাকার আহ্বান জানান জাভেদ জারিফ।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেনে দুজারিক জানিয়েছেন, ইরানের সমস্যা সমাধানে গভীর আলোচনা হয়েছে এবং আরও আলোচনা চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতিসংঘে ভোটাধিকার কেড়ে নেওয়ায় যা বলল ইরান

আপডেট সময় ০৭:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১