ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে পরিসংখ্যানে বিশ্বসেরা বাংলাদেশ দলের অধিনায়ক

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ওমেন্স টি-টোয়েন্টি ক্রিকেটে মেইডেন ওভার করার দিক থেকে বিশ্বসেরা বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৩৪টি ওয়ানডে ও ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৯১০ রান আর বল হাতে অফ স্পিনে শিকার করেছেন ১০১ উইকেট।

তবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে মেইডেন ওভার তথা কোনো রান না দিয়ে ওভার শেষ করেছেন ১৬টি। যা নারী-পুরুষ উভয় ক্রিকেটের ইতিহাসে রেকর্ড। সালমা খাতুন টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে সব মিলে ২৩৭.৩ ওভার বোলিং করেছেন।

এ তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্যাথরিন ব্রান্ট। ইংলিশ এই তারকা পেসার ৮৯ ম্যাচে অংশ নিয়ে ৩২১.৫ ওভারের মধ্যে ১৫ ওভার মেইডেন করেন।

তৃতীয় পজিশনে রয়েছেন ভারতীয় তারকা পেসার ঝুলন গোস্বামী। তিনি ৬৮ ম্যাচে অংশ নিয়ে ২২৫.১ ওভার বল করে ১৪ ওভার মেইডেন করেন।

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে ১৭৯.১ ওভার বল করে সর্বোচ্চ ৭টি মেইডেন ওভার করেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ।

৫৮ ম্যাচে অংশ নিয়ে ২০৫.১ ওভারের মধ্যে ৬ ওভার মেইডেন করেন শ্রীলংকান তারকা পেসার নুয়ান কুলাসেকারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে পরিসংখ্যানে বিশ্বসেরা বাংলাদেশ দলের অধিনায়ক

আপডেট সময় ০৭:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১