ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

স্বাস্থ্য ও কৃষি খাতে যখনই প্রয়োজন বরাদ্দ দেয়া হবে: কৃষিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য ও কৃষি খাতে যখনই প্রয়োজন অর্থ বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘এ নিয়ে চিন্তার কিছু নেই।’

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের মতো এ বছরও ভার্চুয়াল মাধ্যমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম হয়েছে দাবি করে অনেকে যে সমালোচনা করছেন তা ঠিক নয় বলে মনে করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ নিয়ে কোনো চিন্তা নেই। কেননা, স্বাস্থ্য খাতে যত টাকা প্রয়োজন হবে, তত টাকাই পাওয়া যাবে।’ একই সঙ্গে কৃষি খাতে যখনই প্রয়োজন বরাদ্দ পাওয়া যাবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমাদের বর্তমান সরকারের তৃতীয় মেয়াদ এটি। প্রথম মেয়াদেই আমরা কৃষিকে গুরুত্ব দিয়েছি। আমাদের প্রথম নির্বাচনী ইশতেহারে আমরা পাঁচটি বিষয় অগ্রাধিকার দিতে চেয়ছিলাম। সে অনুযায়ী কাজ শুরু করেছি এবং সেটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। চাল, গম ও ভুট্টা উৎপাদন বেড়েছে। আমাদের প্রয়োজন কৃষি কর্মকাণ্ডকে বাড়ানো।’

তিনি বলেন, ‘কৃষির বাজেট এবারও কমেনি। কৃষি ঋণের পরিমাণ বেড়েছে এবং সুদের হার কমানো হয়েছে। আমরা যান্ত্রিকরণে বেশি নজর দিয়েছি। কারণ কৃষি শ্রমমুজরি বেশি। তাই ধান গম কাটা এবং ভুট্টা ভাঙ্গার কাজ এখন মেশিনে করা হচ্ছে।’

গতবছর চালের দাম বাড়ার পর সরকার প্রণোদনা দিয়ে ৩ লাখ ১২ হাজার হেক্টর হাইব্রিড (উচ্চ ফলনশীল) ধান বেশি উৎপাদন করেছে বলে জানান তিনি। বলেন, ‘এতে করে এবার চালের দাম কমছে। আমরা পরিকল্পনা করে সামনে এগিয়ে যাচ্ছি।’

কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের শিল্পকলকারখানর মূল বাধা ছিল গ্যাস, বিদ্যুৎ ও রাস্তাঘাট। এসবই করা হয়েছে উৎপাদন খাতে। এটা আমরা করেছি। বিদেশি বিনিয়োগও আসতে শুরু করেছে। এর মধ্যে করোনা এসেছে। কৃষিকে বাণিজ্যিকরণ করব। এতে করে মানুষের আয় বাড়বে। কৃষির জন্য বাজেট ভালো। প্রধানমন্ত্রী বলেছেন স্বাস্থ্য ও কৃষির জন্য যখন অর্থের প্রয়োজন হবে তখনই এখাতে বরাদ্দ দেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

স্বাস্থ্য ও কৃষি খাতে যখনই প্রয়োজন বরাদ্দ দেয়া হবে: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৫:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১