ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অশালীন টিকটক ভিডিও বানানোর সময় তিন কিশোরীসহ গ্রেফতার ৯

আকাশ জাতীয় ডেস্ক:

অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানানোর অভিযোগে রাজশাহীতে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর ভদ্রা পার্ক, পদ্মা গার্ডেন, জিয়া পার্ক ও আলিফ-লাম-মীম ভাটার মোড়ে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়জনের মধ্যে তিনজন কিশোরী। এছাড়া একজন কিশোরও আছে। এদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

গ্রেফতার অন্য পাঁচজন হলো- মহানগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার এসএম সিহাব ওরফে অন্তর (২৫), একই এলাকার মমিনুল ইসলাম (২৪), রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার শরিফুল ইসলাম (২০), রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তইল এলাকার ইসতিয়াক আহমেদ ওরফে রিফাত (১৯) ও পবা উপজেলার বড় ভালাম এলাকার লালন শাহ (২৪)।

বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

তিনি জানান, অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অশালীন টিকটক ভিডিও বানানোর সময় তিন কিশোরীসহ গ্রেফতার ৯

আপডেট সময় ০৬:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১