ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সমাজকে দায়িত্ব নিতে হবে: রওশন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দেশত্যাগী রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টিতে আন্তর্জাতিক সমাজকে দায়িত্ব নিতে হবে। সোমবার দুপুরে বক্সবাজার জেলায় উখিয়ার কুতুপালং-এ রোহিঙ্গা শরানার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারের শাসন ক্ষমতার নিয়ন্ত্রক সামরিক বাহিনীকে সামাল দিতে শুধু প্রতিবাদ বা নিন্দা জ্ঞাপন নয়, সে দেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপও বাড়াতে হবে।

এ সময় রওশন এরশাদ আরো বলেন, ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্থায়ীভাবে আশ্রয়দান ও তাদের খাবার সংস্থানের সামর্থ্য বাংলাদেশের নেই। বাংলাদেশ অর্থনৈতিকভাবে বহু সমস্যায় জর্জরিত। এখানে চরম বেকার সমস্যা ছাড়াও কিছুটা খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। তার ওপর শরণার্থীর চাপ। জাতি হিসেবে মানবিক দিক থেকে বাংলাদেশিরা অত্যন্ত সংবেদনশীল। জংলি বর্মিদের অত্যাচারে বাংলাদেশ মুখ ফিরিয়ে থাকতে পারে না। পুরো দেশ আজ তাদের পাশে এসে দাড়িয়েছে। তিনি দেশের বিত্তবানদের রোহিঙ্গাদের পাশে থাকার অনুরোধ জানান।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, হাজী ইলিয়াস, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সালাহউদ্দিন আহমেদ মুক্তি, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, মুনিম চৌধুরী বাবু, জিয়াউল হক মৃধা, ইয়াহিয়া চৌধুরী, মাহজাবীন মোরশেদ ও খোরশেদ আরা হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সমাজকে দায়িত্ব নিতে হবে: রওশন এরশাদ

আপডেট সময় ১০:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭