ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ফিলিস্তিনি নেতাদের যে-ই হত্যা করুক, ক্ষেপণাস্ত্রের বৃষ্টি পড়বে ইসরায়েলে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইসরায়েল সম্প্রতি যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল-নাখালা।

তিনি বলেছেন, “যে-ই আমাদের নেতাদের হত্যা করুক না কেন তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র বৃষ্টিবর্ষণ করে আমরা তার জবাব দেব।”

ইসরায়েল এর আগে বিভিন্ন সময় ফিলিস্তিনের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যা করেছে এবং নতুন করে ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকি দিয়েছে।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ার পর ইসরায়েল ফিলিস্তিন নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয়। গাজা যুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে চার হাজারের বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে বাধ্য হয়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে। তবে ফিলিস্তিনি নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয়।

এই হুমকির জবাবে জিয়াদ আল-নাখালা বলেন, “পাপিষ্ট শত্রুরা যা মনে করেছে আমরা তার চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী। প্রতিরোধকামী সংগঠনগুলো চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত রাখবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ফিলিস্তিনি নেতাদের যে-ই হত্যা করুক, ক্ষেপণাস্ত্রের বৃষ্টি পড়বে ইসরায়েলে’

আপডেট সময় ০৭:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১