ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাজ্যে খাটের নিচে, রান্না ঘরে মিলল ‌‘পাচারের’ ৫ মিলিয়ন পাউন্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

খাটের নিচে, আলমারিতে, রান্না ঘরের বক্সের মধ্যে সব জায়গায় নগদ পাউন্ড রাখা। যুক্তরাজ্যের তিনটি ফ্লাটে এভাবে অর্থ রেখেছিলের অর্থ পাচারকারীরা। সম্প্রতি যুক্তরাজ্যের কয়েকটি ফ্লাট থেকে ৫ মিলিয়নেরও বেশি পরিমাণ পাউন্ড (৭ মিলিয়ন ডলার) খুঁজে পায় পুলিশ। বাংলাদেশি মুদ্রায় যা ৫৯ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনার তদন্তকারী পুলিশ জানায়, এতো পরিমাণ অর্থ রাখার অপরাধে তিন জন অর্থপাচারকারীকে আটক করা হয়েছে। তারা তাদের ঘরের বিভিন্ন জায়গায় ৫ মিলিয়ন পাউন্ড লুকিয়ে রাখা ছিল। দীর্ঘ সময় ধরে ঘরে রাখার কারণে এই অর্থে ময়লা জমে যায়। আটক তিনজন এই অর্থের উৎসের হিসাব দিতে পারেননি।

ধারণা করা হচ্ছে, এই অর্থ তারা তাদের নিজ দেশ থেকে এনেছেন এবং এই দলটি যুক্তরাজ্যের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ একটি দল সাদা পোশাক পরে রাস্তায় ডিউটিতে ছিল। তখন তারা দেখেন রাসলেন নামের ৩৬ বছরের একজন খুব ভারী একটি ব্যাগ তার গাড়িতে তোলার চেষ্টা করছিলেন। তখন পুলিশের সন্দেহ হলে তল্লাশি করে ব্যাগ ভর্তি পাউন্ড খুঁজে পান। এ ঘটনা গত বছরের ৫ জুনের।

পরবর্তীতে বিষয়টি পুরোপুরি তদন্ত শুরু হলে দেখা যায়, দশজনের একটি বড় গ্যাং এই অর্থ পাচারের সঙ্গে সম্পৃক্ত। একইসঙ্গে এই অর্থ রাশিয়ার একটি বন্দুক ও নেশাজাতীয় পণ্য সিন্ডিকেটের অর্থের সঙ্গে সম্পৃক্ত বলে তদন্তে উঠে আসে।

এরপর কয়েকটি ফ্লাটে অভিযান চালায় পুলিশ। যেখান থেকে হ্যাকনির গ্লিনিস্টার রোডের উজবেকিস্তানের নাগরিক সামসাদিনোর নামের এক জনের ঘর থেকে ৪৮ হাজার পাউন্ড উদ্ধার করে পুলিশ। এরপর নর্থ লন্ডনের একটি এলাকা থেকে আহমেদ নামের একজনকে আটক করা হয়। যেখান থেকে পাওয়া যায় ৫৯ হাজার পাউন্ড। এরপর ইরানি নাগরিক ইসলামের ফ্লাট থেকে উদ্ধার করা হয় ১ লাখ ৯৮ হাজার ৬০০ পাউন্ড। মোট দশটি ফ্লাট থেকে ৫০ লাখ ৮০ হাজার পাউন্ড উদ্ধার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাজ্যে খাটের নিচে, রান্না ঘরে মিলল ‌‘পাচারের’ ৫ মিলিয়ন পাউন্ড

আপডেট সময় ০৬:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১