ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রাণ বিতরণ করতে গিয়ে ‘চড়’ খেলেন রুদ্রনীল, পুলিশের দ্বারস্থ অভিনেতা

আকাশ বিনোদন ডেস্ক :

করোনা আবহে বিজেপি নেতাদের ময়দানে নেমে কাজ করার নির্দেশ দিয়েছিল রাজ্য নেতৃত্ব। অতিমারীর সময় তাই গেরুয়া শিবিরের অনেক নেতাকেই সাধারণ মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে।

কিন্তু ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে ‘হামলা’র মুখে পড়তে হলো অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। তাকে চড় মারা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার।

গোটা দেশের মতোই করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত রাজ্যও। অনেক নেতা-নেত্রীই নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তেমনই শুক্রবার ভবানীপুর এলাকায় ত্রাণ দিতে গিয়েছিলেন রুদ্রনীল। ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেন। কিন্তু তারপরই হামলার মুখে পড়েন তিনি।

তার অভিযোগ, ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। এমনকি, অভিনেতাকে চড়ও মারা হয়। তিনি বলেন, ‘ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম। রুদ্রনীল ঘোষকে সোজা চড় মেরে দিল! এসব কী চলছে রাজ্যে? কেউ ত্রাণও দিতে পারবে না? আমার সঙ্গীদেরও মারা হয়েছে।’

ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ রুদ্রনীল কালীঘাট থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। যদিও অভিনেতাকে মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং। তার কথায়, রুদ্রনীলকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল ত্রাণ দেওয়ার প্রশাসনিক অনুমতি তার কাছে আছে কিনা, তাতেই মেজাজ হারান অভিনেতা।

উল্লেখ্য, এর আগেও একাধিকার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রুদ্রনীলকে। একুশের বিধানসভায় ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে প্রচারে বেরিয়ে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তাকে ঘিরে গো-ব্যাক শ্লোগানও উঠেছিল। এবার ত্রাণ বিলি করতে গিয়ে ‘হামলা’র মুখে পড়তে হলো তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ত্রাণ বিতরণ করতে গিয়ে ‘চড়’ খেলেন রুদ্রনীল, পুলিশের দ্বারস্থ অভিনেতা

আপডেট সময় ১০:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১