ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাতির হিফজ সমাপনী অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করলেন এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাতি ওমর তাইয়েবসহ ১৩৬ শিশুকে কোরআনের হাফেজ হওয়ায় সম্মাননা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শুক্রবার ঐতিহ্যবাহী নগরী ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানে সদ্য হিফজ সম্পন্ন করা হাফেজদের এ সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন তুর্কি প্রেসিডেন্ট।

এ সময় ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতাই ও সংসদের স্পিকার মোস্তফা শান্তুবসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, সম্মাননাপ্রাপ্ত ১৩৬ জন হাফেজের মধ্যে এরদোগানের নাতি (নাজমুদ্দিন বেলালের ছেলে) ওমর তাইয়্যেব এবং তুর্কি স্পিকারের ছেলে ওমর আসেম শান্তুবও রয়েছেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগানও কোরআন তিলাওয়াত করেন। পরে তিনি উপস্থিত অতিথি ও সম্মাননাপ্রাপ্ত খুদে হাফেজদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন।

একইদিনে ইস্তাম্বুলে আলোচিত তাকসিম স্কয়ারে একটি মসজিদ উদ্বোধন করেন রিসেপ তাইয়্যেপ এরদোগান।

২০১৩ সালে এখানে মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে দেশটিতে তুমুল বিরোধিতা হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার মসজিদটি উদ্বোধন করে এতে জুমার নামাজ আদায় করেন এরদোগান।

শুক্রবার মসজিদটির উদ্বোধন করে এরদোগান বলেন, তাকসিম মসজিদ এখন ইস্তাম্বুলের স্মারকগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায়। আল্লাহর ইচ্ছায় এটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে।

মসজিদের উদ্বোধনের সময় জুমার নামাজ পড়তে আসা বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে মসজিদ নির্মাণ করতে পারা একটি বিজয়। কোন কিছুই এ উদ্যোগকে বন্ধ করতে পারবে না।

এরদোগান নব্বইয়ের দশকে ইস্তাম্বুলের মেয়র থাকার সময় তাকসিম স্কয়ারে মসজিদ নির্মাণের ইচ্ছার কথা বলেছিলেন।

তিনি বলেন, এখানে নামাজ পড়ার জন্য একটি কক্ষ পর্যন্ত ছিলো না এবং ধর্ম বিশ্বাসীরা খোলা জায়গায় পত্রিকা বিছিয়ে নামাজ পড়তেন।

অটোমান সাম্রাজ্যের বৈশিষ্ট্য আর আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত নতুন এ মসজিদের ব্যাপক প্রশংসা করেছেন নামাজ পড়তে আসা মানুষজন। এখানে একসঙ্গে প্রায় চার হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাতির হিফজ সমাপনী অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করলেন এরদোগান

আপডেট সময় ০৯:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১