ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আউট নিয়ে হতাশা প্রকাশ করায় জরিমানা তামিমের

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ১৭ রান করে বিতর্কিত আউট হন অধিনায়ক তামিম ইকবাল।

শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার বলে আম্পায়ার কট বিহাইন্ড আউট দিলে রিভিউ নিয়েও রক্ষা পাননি তামিম। ‘আম্পায়ারের ভুল কলে আউট’ হয়ে হতাশা প্রকাশ করতে করতেই মাঠ ছাড়েন তামিম। নিজের আউট নিয়ে হতাশা প্রকাশ করায় জরিমানা গুনতে হলো তামিমকে।

আইসিসির ২.৩ ধারা অনুযায়ী তামিমের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেয়া হয়। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ম্যাচ রেফারির আনা এ অভিযোগ মেনে নিয়েছেন তামিম।

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিতর্কিত আউট নিয়ে হতাশা প্রকাশ করে তামিম ইকবাল বলেন, ‘খুবই হতাশার। আমি ১০০ ভাগ নিশ্চিত ছিলাম যে আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল ওভারটার্ন করা। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে ভিন্ন ঘটনা হতে পারত। কিন্তু আমি ১০০ ভাগ নিশ্চিত যে আমার ব্যাটে বল লাগেনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

আউট নিয়ে হতাশা প্রকাশ করায় জরিমানা তামিমের

আপডেট সময় ০৮:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১