ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী

আরব আমিরাতেই হচ্ছে আইপিএলের বাকি অংশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনার হানায় ৩১ ম্যাচ বাকি থাকতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

কয়েক দফা এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে ঠিক কবে থেকে আরম্ভ হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে সব বিদেশি খেলোয়াড়দের দলে পাওয়ার বিষয়টিও রয়েছে অনিশ্চয়তায়। আইপিএলের বাকি অংশে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের পাওয়া গেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের নিয়ে শঙ্কা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের ভাবনায় ফেলেছে। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিসিসিআই ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের হয়ত পাওয়া যাবে। তবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেটারদের পাওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা দেখছি বিষয়টি নিয়ে কী করা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড

আরব আমিরাতেই হচ্ছে আইপিএলের বাকি অংশ

আপডেট সময় ০৮:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১