ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদের অজানা অন্ধকার অংশে পাড়ি দেবে নাসার রোবট ‘ভাইপার’

আকাশ নিউজ ডেস্ক:

চাঁদের মাটিতে রোবট পাঠাতে চলেছে নাসা। পৃথিবীর একমাত্র উপগ্রহে পানি, বরফ এবং অন্যান্য খনিজের খোঁজে ২০২৩ সালে পাঠানো হবে এই রোবট, যার নাম দেওয়া হয়েছে ভাইপার। পুরো নাম ভোলাটাইল ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার।

২০২৩ সালের শেষের দিকে ভাইপার পাড়ি দেবে চাঁদের দক্ষিণ মেরুতে। অন্ধকার যে দিকটা মানুষের অজানা সেই দিকে অভিযান চালাবে। এর জন্য জোরালো হেডলাইটের ব্যবস্থা করা হচ্ছে। ভাইপারের নীচে থাকবে বিশেষ প্রযুক্তিতে তৈরি চাকা। বন্ধুর জমিতে চলাফেরা করতে থাকবে সাসপেনশন।

জানা গেছে, এই প্রথম কোনও রোভারে হেডলাইট লাগানো হচ্ছে। চাঁদের অন্ধকার দিকটায় প্রবল ঠান্ডা। তা সহ্য করার মতো প্রযুক্তিরও ব্যবস্থা করা হচ্ছে। ভাইপার রোবটটি প্রস্তুতির বেশিরভাগ কাজ ইতিমধ্যেই সারা। পরবর্তী পর্যায়ের জন্য অনুমোদন দিয়েছে নাসা।

২০২০ থেকে ২০৩০ সময়কাল মহাকাশ গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে বিশেষজ্ঞদের বিশ্বাস। শুধু নাসাই নয়, পৃথিবীর আরও বেশ কয়েকটি দেশ মহাকাশ গবেষণায় মন দিয়েছে। চন্দ্র অভিযানের পাশাপাশি চলছে মঙ্গল অভিযান। ইতিমধ্যেই নাসা এবং চীনের পাঠানো রোভার লালগ্রহের মাটিতে ঘুরে বেড়াচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদের অজানা অন্ধকার অংশে পাড়ি দেবে নাসার রোবট ‘ভাইপার’

আপডেট সময় ০৪:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১