ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে ধারাবাহিক থাকলেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে পারবে তামিম বাহিনী। যা এক ইতিহাসই হবে।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে সেই মিশনে নেমেছে বাংলাদেশ। দুপুর ১টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। এবার টস জিতলেন শ্রীলংকান অধিনায়ক কুশল পেরেরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

টস হওয়ার কথা দুপুর ১২টা ৩০ মিনিটে। কিন্তু এসময় বইছিল ঝড়ো বাতাস। যে কারণে সতর্কতামূলকভাবে উইকেটও ঢেকে রাখা হয় ত্রিপল দিয়ে। অবশেষে ১০ মিনিট পর টস হলো।

শেষ ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে সুপার লিগে অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যয়ে মাঠে নামবে তামিম ইকবালের দল। অন্যদিকে মান বাঁচানেরা লড়াইয়ে নামবে কুশল পেরেরার দল।

অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমালদের মতো সিনিয়রদের ছাড়া লংকার দলটি যে কতটা অসহায় তা গত দুই ম্যাচে ভালোই টের পাওয়া গেছে।

তবু একটি জয় নিয়ে দেশে ফিরতে চান লংকান কোচ মিকি আর্থার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০১:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১