ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অ্যাকশন লুকে হাজির মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক :

বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। ছবির নাম ‘অমানুষ’। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতে প্রতিবাদী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

মিথিলার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তাকে নিয়ে তৈরি একটি পোস্টার। পরিচালক অনন্য মামুন ফেসবুকে পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘অমানুষে একজন যোদ্ধা…। ’

পোস্টারে রিভালবার হাতে পুরোপুরি অ্যাকশন লুকে হাজির হয়েছেন মিথিলা। এ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব।
গত ১ এপ্রিল থেকে মোট ১৬ দিন ঢাকা ও ঢাকার আশপাশে সিনেমাটির শুটিং হয়েছে। বাকি রয়েছে আরও বেশকিছু দৃশ্যের শুটিং। নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশাবা, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যাকশন লুকে হাজির মিথিলা

আপডেট সময় ০৯:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১