ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাহরুখ খানের মেয়েকে সেই যুবকের ‘বিয়ের প্রস্তাব’ ভাইরাল

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের কন্যা সুহানা খানকে বিয়ের প্রস্তাব দেয়া সেই কমেন্ট ফেসবুকে ভাইরাল হয়েছে।

সম্প্রতি ২১ বছরে পা দিয়েছেন সুহানা খান। তার জন্মদিন উপলক্ষে মা গৌরী খান সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পোস্ট করেন। সেই কমেন্ট বক্সেই সুহানাকে বিয়ের প্রস্তাব দেন ওই যুবক।

সুহেব নামের সেই যুবক গৌরীর উদ্দেশে লেখেন, ‘গৌরী ম্যাম আমার বিয়ে সুহানার সঙ্গে করিয়ে দিন। আমার মাসিক বেতন ১ লক্ষেরও বেশি।’

যুবকের সেই কমেন্ট রীতিমতো ভাইরাল হয়ে যায়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শাহরুখ খানের কন্যা সুহানা খান নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত সেপ্টেম্বরে বর্ণবৈষম্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন সুহানা। জানিয়েছিলেন, গায়ের রং শ্যামবর্ণ হওয়ায় তাকে বিভিন্ন সময়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে।

এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন তার মেয়ের ভবিষ্যতের প্রেমিকের জন্য তিনি ৭টি নিয়ম ঠিক করে রেখেছেন। সুহানার সঙ্গে সম্পর্কে যেতে গেলে সেই ব্যক্তিকে মানতেই হবে সবকটি নিয়ম। যার মধ্যে অন্যতম, ‘চাকরি থাকতেই হবে। বেকার থাকা চলবে না’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী এজেন্টদের সম্মানে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী মধ্যাহ্নভোজ ও মতবিনিময়

শাহরুখ খানের মেয়েকে সেই যুবকের ‘বিয়ের প্রস্তাব’ ভাইরাল

আপডেট সময় ০৯:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১