ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এক উইকেটে দুই রেকর্ড গড়বেন সাকিব!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওয়ানডেতে) ২৬৯টি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মতুর্জা ও সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দুই উইকেট নিয়ে মাশরাফির সঙ্গে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব।

আর মাত্র ১ উইকেট নিলেই একসঙ্গে দু’টি নতুন রেকর্ডের মালিক হবেন সাকিব। এরমধ্যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হতে ১ উইকেট প্রয়োজন সাকিবের।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। মাশরাফি তার ওয়ানডে ক্যারিয়ারে ২১১টি ম্যাচ খেলেছেন। আর সাকিবের নামের পাশে আছে ২১৮টি ম্যাচ।

অন্যদিকে সিরিজের শেষ ম্যাচের ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আর মাত্র ১টি উইকেট পেলে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবেন সাকিব। পাকিস্তানের সাবেক অধিনায়ক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে ১২২ উইকেট নিয়েছেন। আর সাকিব মিরপুরে ৮৪ ম্যাচে নিয়েছেন তার সমান উইকেট।

আগামীকাল শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে। এই ম্যাচেই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারবেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

এক উইকেটে দুই রেকর্ড গড়বেন সাকিব!

আপডেট সময় ০৬:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১