ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, দেড় শতাধিক মৃত্যুর আশঙ্কা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজেরিয়ায় ১৮০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো ১৫৬ জন নিখোঁজ রয়েছে। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এবং চার জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের সবাই নিহত হয়েছেন।

নাইজার রাজ্য সরকারের মুখপাত্র মেরি নোয়েল-বারজে জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ভোরে নাইজার নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটি নাইজার থেকে কেবি রাজ্যে যাচ্ছিল। খবর সিএনএনের।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় কর্মকর্তা ইউসুফ বিরমা বলেন, নৌকায় ১৮০ জন যাত্রীর ধারণক্ষমতা ছিল না। এখন পর্যন্ত ২০ জনকে জীবিত এবং চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ ১৫৬ জনের সবাই পানির নিচে ডুবে গেছেন।

বেশিরভাগ ভিড়, খারাপ আবহাওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণে নাইজেরিয়ার জলপথে নৌকো ট্র্যাজেডির ঘটনা হরহামেশা ঘটে। বুধবারের ঘটনা সেই তালিকায় সর্বশেষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, দেড় শতাধিক মৃত্যুর আশঙ্কা

আপডেট সময় ১২:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১