ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মসজিদ কমিটির সভাপতি হলেন জায়েদ খান

আকাশ বিনোদন ডেস্ক :

পিরোজপুরের মাছিমপুরের আল হেরা জামে মসজিদ কমিটির সভাপতি হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। একাধিক গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান এই সেক্রেটারি নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি এবার বাড়ি গিয়ে সারপ্রাইজড হয়েছি। আল হেরা জামে মসজিদ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে গিয়ে জানতে পারি আমাকে মসজিদ কমিটির সভাপতি করা হয়েছে।’

‘আমাকে বলা হয়- তোমার বাবাকে নিয়ে মিলাদ হবে, একটু এসো। এই আমন্ত্রণ পেতেই আমি তখন আত্মীয় বাড়ি থেকে তাৎক্ষণিক সেখানে ছুটে যাই। পরে আমাকে জায়নামাজ ও টুপি উপহার দিয়ে বলা হলো, এই মসজিদের দায়িত্ব তোমার। সাথে সাথে আমি মাকে ফোনে বিষয়টি জানালাম। তিনি বললেন- তোমার বাবা শুরু থেকেই এই মসজিদের পাশে ছিলেন, তুমি দায়িত্ব নাও। এভাবে মায়ের নির্দেশে ও এলাকার মুরব্বিদের ভালোবাসায় আমি আর এই মহতি দায়িত্বকে না করতে পারিনি’ বলেও জানান জায়েদ খান।

জানা গেছে, আল হেরা জামে মসজিদে চিত্রনায়কের বাবা এম এ হক প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত ছিলেন। মসজিদের উন্নয়নে অনেক কাজও করেছেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত সভাপতি ছিলেন সেখানে। এবার বাবার পথ ধরে ছেলে জায়েদ খানকে মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হলো।

সভাপতির দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান জানান, ‘আমি অভিনয় করি অনেকের ধারণা যারা অভিনয় করে, সিনেমার মানুষ- তারা খারাপ। কিন্তু তা ঠিক নয়। আমাকে এই পদে নেওয়া হয়েছে এখন অনেকের ভুল ভাঙবে। আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাকর স্থান পেয়েছি।’

তিনি বলেন, ‘বাবার অসম্পূর্ণ কাজগুলো তিনি করতে চান। প্রাথমিকভাবে এই মসজিদে একটি এয়ারকুলার কিনে দেবেন।’ উল্লেখ্য, ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান সিনেপর্দার বাইরে ব্যক্তিজীবনে বেশ ধর্মভীরু। একাধিক সাক্ষাৎকারে নিজেই এই ধর্মপরায়ণতার কথা জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মসজিদ কমিটির সভাপতি হলেন জায়েদ খান

আপডেট সময় ১০:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১