ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরায়েলি নেতারা যুদ্ধাপরাধী, তাদের বিচার করতে হবে: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল, এই অপরাধের বিচার করতে হবে।

মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবনরক্ষা বিষয়ক এক বৈঠকে এ কথা বলেন তিনি।

রাভানচি আরও বলেছেন, ইসরায়েল গাজায় যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান। এটা অবশ্যই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ।
ইরানের প্রতিনিধি আরও বলেন, ইসরায়েলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি।

এসময় তিনি ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষ হত্যা করছে আগ্রাসী বাহিনী। এ ধরণের অপরাধ অবিলম্বে বন্ধ হতে হবে।

বেসামরিক মানুষদের জীবন বাঁচানোর ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে রাভানচি বলেন, নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি নেতারা যুদ্ধাপরাধী, তাদের বিচার করতে হবে: ইরান

আপডেট সময় ০৬:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১