ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যমুনার পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপরে

অাকাশ নিউজ ডেস্ক:

জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনার পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আব্দুল মান্নান এই তথ্য জানান।

গত ৬ জুলাই থেকে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ৫টি উপজেলার পশ্চিম ও উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যাদুর্গত ৫টি উপজেলার আভ্যন্তরীণ সকল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই জেলার ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং লক্ষাধিক পানিবন্দি মানুষের ঘরে রান্না করা খাবারের তীব্র সংকট চলছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের গজলডোবা হয়ে নেমে আসা বন্যার পানিতেই যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাসমূহের ৫টি উপজেলার পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যাদুর্গত এসব অঞ্চলের আভ্যন্তরীণ সকল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বুধবার সকাল থেকে বন্যা পরিস্থিতি ভয়াবহ ধারণ করেছে। ওই ৫টি উপজেলার ২০টি ইউনিয়নের পানিবন্দি মানুষের ঘরে ঘরে রান্না করা খাবারের তীব্র সংকট চলছে।

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বন্যার কারণে জেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। জেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, বন্যায় জেলার ১৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যমুনার পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপরে

আপডেট সময় ০৪:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭