ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেসবুকে প্রেমিকার অশ্লীল ভিডিও, প্রেমিক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে ফেসবুকে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত নাইম শেখকে (২২) আটক করা হয়েছে। সোমবার ভোররাতে সদর উপজেলার চন্দ্রকোনা থেকে র‌্যাব-১২ সদস্যরা তাকে আটক করে। সে চন্দ্রকোনা গ্রামের বাদশা সেখের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।

র‌্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আটক নাইম শেখ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কের কারণে মেয়েটিকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিভিন্ন আপত্তিকর ও অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে। গত ১৩ মে ওই সমস্ত আপত্তিকর ও অশ্লীল ছবি-ভিডিও নাইম শেখ নামে ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মেয়েটির বাবা সদর থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করে। সামাজিক নৈতিক অবক্ষায় ও মারাত্বক অপরাধের বিষয়টি র‌্যাব জানতে পেরে আসামিকে ধরতে মাঠে নামে। র‌্যাবের আভিযানিক দল বিভিন্ন গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামি নাইমকে ভোররাতে সদর উপজেলার চন্দ্রকোনার একটি বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নাইম ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

ফেসবুকে প্রেমিকার অশ্লীল ভিডিও, প্রেমিক আটক

আপডেট সময় ০৬:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১