ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বাহরাইনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বাহরাইনে বাংলাদেশসহ ৫ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।এরইমধ্যে বাংলাদেশ দেশটির ‘লাল তালিকায়’ছিল।

সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর আগে বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ-এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞায় থাকায় অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।

তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তারা করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে। আর বাহরাইনে পৌঁছানো পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

বাহরাইন সরকার বলেছে, করোনার টিকা নিয়েছেন কিংবা নেননি, এমন সবার জন্যই বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।

বাহরাইনে এ পর্যন্ত ২ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৮২০ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বাহরাইনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১